• পাণ্ডুলিপি

    পাণ্ডুলিপি

    1m - Dec 29, 2020
  • মুড খারাপ করার জন্য সরি

    মুড খারাপ করার জন্য সরি

    তবে, আমার কয়েকটা কথা ছিলো

    আমার বিগত কয়েকদিনের ব্যাবহারের জন্য

    সত্যি কোন ক্ষমা হয়না আমি জানি ।

    তবুও যদি ক্ষমা করা যায়, তবে ভালো হয় ।

    যেহেতু এই সবকিছুর শুরুতে আমি

    তাই শেষ করার দায়িত্বটাও আমার,

    এতদিন ধরে রাগের মাথায়

     জ্ঞানে অজ্ঞানে অনেক কিছু বলেফেলেছিলাম

    হ্যাঁ সেগুলো আমারই দোষ ।

    আমাকে বিভীষিকা জ্ঞান করবার কোন দরকার নেই ।


    হ্যাঁ, মানছি সময়ে অসময়ে আমি 

    মাত্রাধিক হিংস্র হয়ে গিয়েছিলাম, 

    তবে এটুকু বলে রাখছি 

    দরকারে ডাকলে অবশ্যই আসবো ।

    আর বিপরীত দিক থেকেও আমি সেটাই আশা করছি ।


    গত চারটে বসন্তে অনেক মুহূর্ত কাটিয়েছি

    যেগুলো হয়তো অনেকে কাটানোর জন্য

    মরিয়া হয়ে ওঠে , 

    জীবনের কোন না কোন নির্দিষ্ট সময়ে ।

    শুধু এটাই বলার যে, আমাদের দুজনের মনে

    যেন পরস্পরকে নিয়ে কোন ঘৃণার জন্ম না হয় ।

    সম্পর্কটা ভাঙবার পেছনে পুরোটা আমার দোষ ছিলো

    আমি এও মেনে নিলাম ।

    তবে যখন দুজনেই সম্পর্কে ছিলাম 

    তখন দুজনেই কমবেশি ইনভলভ ছিলাম । 

    সেই সম্পর্কের খাতিরেই আমি বলছি

    আমার তরফ থেকে কোনদিনই কোনরকম 

    কটূক্তি কিংবা অপমানের শিকার তুমি হবে না

    তোমায় হতে হবে না । 

    আমাকে অন্য পুরুষের সাথে গুলিয়ে ফেলো না

    নিজের ডিভোর্সি বউকে আসিড আমি ছুড়বো না ।

    ভাড়া করা গুন্ডা দিয়ে তোমাকে

    উত্ত্যক্ত করার মনোবাঞ্ছা আমার নেই ।

    আর জন্মাবেও না । 

    তবে এটুকু অনুরোধ করবো

    তোমার যেকোন বিপদে যেন ডাক পাই ।

    তোমাকে সাহায্য করতে পেরে হয়তো

    নিজেকে কিছুটা সান্তনা দেওয়া যেতে পারে ।

    আচ্ছা ডিভোর্স হয়ে যাওয়ার পর যদি

    আমি দেখা করতে চাই, দেখা করবে ?

    আমি কথা দিচ্ছি আমি ফিরে আসার কথা

    একবারও বলবো না,

    তোমাকে ওই আকাঙ্খিত উজ্জ্বল আলো থেকে

    আর টেনে হিচড়ে নিয়ে আসবো না সেই পুরোনো অন্ধকারে ।

    আমি চাই তুমি আবার বিয়ে করো

    আবার গুছিয়ে নাও নিজের জীবনকে ।


    আচ্ছা এই মেসেজটার ও কি

    আর কোন রিপ্লাই আসবে না ?

    সেই কি কোর্টেই কথা হবে ? 

    আগের দিন ও তো তুমি

    ঠিক করে কোন কথা বললে না কোর্টে ।

    তোমার উকিল আর তোমার বাবা 

    আমার কথা বলার সুযোগ টুকুও দিলেন না ।

    আচ্ছা আমাদের ভেতরে কি এতটা দূরত্ব চলে এসছে ?

    এই তো সেদিন আমি মরে যাওয়ার কথা বললে

    আমার কপালে চুমো খেয়ে বলতে, অতই কি 

    সোজা নাকি আমায় ফেলে চলে যাওয়া ?

    আর এখন সেই তুমি কিনা,

    আমি মোরলাম কি বাঁচলাম, কি খেলাম না খেলাম

    এমনকি আমার অস্তিত্ব আমার থাকা না থাকাতেও

    তোমার কোন ফারাক পরে না । 

    এতটা কিভাবে বদলে গেল তুমি ?


    আমি জানি আমাদের ডিভোর্সটা এবার সত্যি হয়ে যাবে

    তুমি আমাকে আর আমি তোমাকে প্রাক্তন বলবো

    কিন্তু তবু শেষ চেষ্টা করে যাচ্ছি, 

    তোমাকে ফিরিয়ে আনার জন্য ।

    কারণ তুমি বলেছিলে 

    শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই ?

    আগের মেসেজগুলোর মতো এই মেসেজটার ও 

    কোন রিপ্লাই আসবে না জেনেও

    আমি তোমায় মেসেজটা পাঠালাম । 

    ডিভোর্সটা এবার হয়েই যাবে বলো ? মনে হচ্ছে

    তাও একবার শেষ চেষ্টা করতে ক্ষতি কি ?

    তুমি না প্রাক্তনের তকমাটা ইচ্ছে করে

    নিজের গায়ে মেখে নিচ্ছ ।

    আর যতটা না নিজের গায়ে মাখছো

    তার চেয়ে বেশি মাখিয়ে দিচ্ছ আমার গাঁয়ে । 


    কিন্তু ওই যে একটা কথা তো বুকের 

    পেরেকের মতো আটকে আছে ,

    শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই ? 

    শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই ?

    4m - Dec 29, 2020
  • মহান বিজয়দিবস 2020

    মহান বিজয়দিবসের শুভেচ্ছা

    2m - Dec 29, 2020
Paused
Audio Player Image
পাণ্ডুলিপি
Loading...